সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
বিচিত্র

৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা!

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা!
নিজস্ব প্রতিবেদক:
খাবারের বিষয় নিয়ে ম্যাংগো ফেস্ট, সাহিত্য নিয়ে লিট ফেস্ট, দেশীয় সংস্কৃতি নিয়ে জাপান ফেস্ট আর গান নিয়ে উৎসব ফোল্ক ফেস্টসহ কতই না ফেস্টের কথা আমরা শুনি । কিন্তু কখনো হয়তো চিন্তা করিনি, ফুচকা নিয়েও ফেস্ট হয়। কী আশ্চর্য  হচ্ছেন? এই ফুচকা নিয়েই রাজশাহীতে শুরু হচ্ছে ফুচকা ফেস্ট।
নাম দেয়া হয়েছে ‘রাজশাহী ফুচকা ফেস্ট ২০১৮’। রাজশাহীর তরুণদের সংগঠন ইয়ুথ ল্যাবের আয়োজনে এবং টেক্সল্যাব আইটির পৃষ্টপোষকতায় রাজশাহীতে আগামী বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফেস্ট।
ফেস্ট চলবে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুচকাখেকোরা এ আয়োজনে এর স্বাদ গ্রহন করতে পারবেন । ফুচকা ফেস্টে ৯৯ টাকায় যে কেউ ৩০ মিনিট আনলিমিটেড ফুচকা খেতে পারবেন।
আয়োজক কমিটির সমন্বয়ক আয়েশা সুলতানা জানান, রাজশাহীতে এধরণের আয়োজন এইবারই প্রথম। তাই সকলের চাহিদা ও উৎসব আমেজের কথা মাথায় রেখেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, ফুচকা ফেস্টের ফুচকার পাশাপাশি থাকছে ড্রিংস কর্নার, মেহেদী কর্নার, বুটিক স্টল, বাহারি পানসহ আরও নানা আয়োজন।
স/শা