সদ্য প্রকাশিত
রাজনীতি

‘৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে না’

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
‘৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ কথা জানান।
মাসুদুর রহমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। এ দুই দিনে একসঙ্গে অনেক দলকে সমাবেশ করতে অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই কোনো রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
৭ নভেম্বর দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি।
সূত্র: কালের কণ্ঠ