সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া
৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুষ্টিয়ায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); যার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার জেলার মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

এর মধ্যে ছিল- ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল মেথ, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, বিড়িসহ নানা ধরনের মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক জব্দ করা হয়।

ধ্বংসের সময় উপস্থিত ছিলেন- বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানসহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, গত এক বছরে আমাদের যে টহল ও সক্রিয়তা বেড়েছে, সেই পরিপ্রেক্ষিতে মাদক ধ্বংসের পরিমাণ আরও বাড়বে। গত বছর ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছিল। এ বছর ধ্বংস করা হয়েছে ৭৫ কোটি টাকার মাদক।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, আমাদের অন্যতম কাজ হবে মাদকের চাহিদা কমানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। প্রতিটি ক্ষেত্র থেকে মাদককে না বলতে হবে।

 

সূত্র: যুগান্তর