অর্থ ও বাণিজ্য

৬ সেপ্টেম্বর সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

 

আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের ১৭ নভেম্বর-২০২৪ জারি করা সার্কুলার অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ সেপ্টেম্বর শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্তক্রমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ৫ সেপ্টেম্বর শুক্রবারের পরিবর্তে ৬ সেপ্টেম্বর শনিবার পুনঃনির্ধারণ করা হলো।