সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

৬১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
৬১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা করেছে। তিনটি পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)

যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মানসহ) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি   ন্যূনতম দ্বিতীয় শ্রেণি পাস থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ততৃীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পদটির জন্য ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা দেওয়া হবে।

পদের নাম
সহকারী পরিচালক (অর্থ)

যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যাংকিং বা ব্যবস্থাপনায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সন্মানসহ) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণি পাস থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ততৃীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পদটির জন্য ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা দেওয়া হবে।

পদের নাম
স্টাফ ফটোগ্রাফার

যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) বা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) বা অষ্টম শ্রেণি পাস থাকতে হবে। পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট http://brebr.teletalk.com.bd গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আগামী ১৫ নভেম্বর-২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন