সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

৬টি সৃজনশীলের দাবিতে রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
৬টি সৃজনশীলের দাবিতে রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

সাতটি সৃজনশীল বাতিল করে ৬টির দাবিতে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ২০১৭ সালের হাজারো পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে তারা এ বিক্ষোভ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিক থেকে রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল থেকে সহস্রাধিক শিক্ষার্থী এসে জিরোপয়েন্টে জড়ো হয়। তারা সবাই আগামী ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী।

14509345_784506091652530_1190671287_n-copy

এরপর তারা সাতটি সৃজনশীল পরীক্ষার পরিবর্তে ৬টি করার দাবিতে প্রথমে মানববন্ধন করে।  পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেখানেই এসে বিক্ষোভ করে।

14518376_784507998319006_935585159_n-copy

এসময় শিক্ষার্থীরা বলে, প্রি-পরীক্ষার আগেও তাদের জানানো হয়নি সাতটি সৃজনশীলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষার মাত্র কিছুদিন আগে এ সিদ্ধান্ত জানানো হচ্ছে। এতে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এ আশঙ্কায় শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় বলেও জানায় তারা।

 

স/আর