সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

৫ বলে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বোলারের ইতিহাস

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
৫ বলে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বোলারের ইতিহাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রথম শ্রেণির ক্রিকেটের ২৪০ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিলেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রানডেল।

আজ নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই কীর্তি গড়েন ৩০ বছর বয়সী রানডেল।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার হলেও পেশাদার ক্রিকেটে এই ঘটনা প্রথম নয়। গত বছর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন।

এ ছাড়া ২০২৪ সালে জিম্বাবুয়ের কেলিস এনধলোভুও অনূর্ধ্ব-১৯ দলের ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন।
নেপিয়ারের ম্যাকলিন পার্কের ব্যাটিং স্বর্গে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে ফিরিয়ে তোপ শুরু করেন রানডেল। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে বোল্ড করেন নিউজিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট খেলা জিত রাভালকে।

পরের বলে জো কার্টারকে ক্যাচ বানিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

তৃতীয় বলে স্লিপে রবি ও’ডোনেলকে ক্যাচ দিতে বাধ্য করে পোঁছান ‘ডাবল হ্যাটট্রিকে’। এর পরের বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে ইনসাইড এজে বোল্ড করে গড়েন প্রথম শ্রেণির ক্রিকেটের বিশ্ব রেকর্ড।
রানডেলের তোপে মাত্র ৯ রানে ৫ উইকেট হারায় নর্দার্ন ডিস্ট্রিক্টস। এ সময় ডানহাতি এ পেসারের বোলিং ফিগার ছিল ১.৪-০-২-৫।

শেষ পর্যন্ত ২৫ রানে ৭ উইকেট শিকার করেন রানডেল, আর নর্দার্ন ডিস্ট্রিক্টস অলআউট হয় ৮২ রানে। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে রানডেলের সেরা বোলিং ছিল ৪৫ রানে ৬ উইকেট।