সদ্য প্রকাশিত
রাজনীতি

৫ জানুয়ারির মতো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার: বিএনপি

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
৫ জানুয়ারির মতো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার: বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে বাইরে রেখে আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন করতে চায় সরকার। এ ধরনের নির্বাচন প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচি’তে এসব অভিযোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘কোনও অবস্থাতেই গ্যাসের মূল্য বাড়ানো যাবে না। সরকার গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস কোম্পানিগুলো এ থেকে ব্যবসা করছে।’ তিনি বলেন, ‘এই সরকারকে জনগণের কাছে কোনও জবাব দিতে হয় না। এ কারণে তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিচ্ছে।’ গ্যাস কোম্পানির মুনাফা নিশ্চিত করতেই বারবার গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, ‘জনগ‌ণের ভো‌টে নির্বা‌চিত নয় ব‌লেই সরকার বারবার গণ‌বি‌রোধী সিদ্ধান্ত নি‌চ্ছে। গণ‌বি‌রোধী সরকারের সঙ্গে জনগ‌ণের কো‌নও সম্পর্ক নেই।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার নতজানু হয়ে বিভিন্ন চুক্তি করছে। যে চুক্তিগুলো বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে ।’

ফখরুল ‌নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে ‌নির্বাচ‌ন দি‌তে সরকার‌কে বাধ্য কর‌তে রাজপ‌থে আন্দোলনের হুম‌কি দেন। তিনি বলেন, ‘সময় এসেছে জে‌গে ওঠার, প্র‌তিবাদ করার। শা‌ন্তিপূর্ণ আন্দোল‌নের মাধ্য‌মে এক‌টি অংশগ্রহণমূলক নির্বাচ‌নের মধ্যদিয়ে জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে সরকার‌কে বাধ্য কর‌তে হবে।’

 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন। এদিন সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এর সামনে এ কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টার পর শেষ হয়।

 

কর্মসূচি পালনকালে বিএনপি নেতারা অভিযোগ করেন, সারা দেশে অনেক স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে দেয়নি আইনশৃংখলা বাহিনী।

সূত্র: বাংলা ট্রিবিউন