সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

৫৩ বছরেও কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি: জামায়াত

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
৫৩ বছরেও কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি: জামায়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজশাহীতে মহান বিজয় দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতার ৫৩ বছরেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। এখন আধিপত্যবাদী অপশক্তি ও তার দোসরদের ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক আলোচনা সভায় এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী। তিনি সভায় সভাপতিত্ব করেন।

ড. কেরামত আলী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরীর নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।

এর আগে সকাল ৯টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এছাড়া নগরীর হেতেমখাঁ, জাদুঘর মোড়, লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় রেলগেট থেকে বিভিন্ন থানা জামায়াতের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রা আলুপট্টিতে এসে মিলিত হয়। পরে আলুপট্টি থেকে শোভাযাত্রা নিয়ে সাহেববাজারে গিয়ে সভা করেন জামায়াত নেতারা।

 

সূত্র: যুগান্তর