সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

৫০ হাজার ইয়াবা ও ৫ লাখ টাকাসহ এএসআই গ্রেপ্তার

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৮১ মিনিট পড়া
৫০ হাজার ইয়াবা ও ৫ লাখ টাকাসহ এএসআই গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে ৫০ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকাসহ সদর মডেল থানার এএসআই সোহরাওয়ার্দী রুবেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার মধ্যরাতে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় তার ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়। এর আগে এক নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে এএসআই সোহরাওয়ার্দী রুবেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাহাবুবুর রহমান ও বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এএসআই সোহরাওয়ার্দী রুবেল এর আগে বন্দর থানায় কর্মরত ছিলেন। বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে তিনি বসবাস করেন। মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে তার বাসায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। নিজ বাসায় মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


সূত্র: রাইজিংবিডি