সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

৪৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

MD Ahamadullah২০ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
৪৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে এই নিয়োগ দেওয়া হবে। মোট ৪৩ জনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরবর্তী শিক্ষাজীবনে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ওই পদে বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ১৪ অক্টোবর-২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন…