সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

৩৫০ কোটি বছর আগের জীবাশ্ম

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া
৩৫০ কোটি বছর আগের জীবাশ্ম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এক শিলাখণ্ডের মধ্যে বিশ্বের প্রাচীনতম জীবনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা।

তারা পিলবারা এলাকা থেকে প্রায় ৩৫০ কোটি বছরের পুরনো ক্ষুদ্র জীবাশ্ম খুঁজে পেয়েছেন, যা এ যাবৎকালের পাওয়া জীবাশ্মগুলোর মধ্যে সবচেয়ে পুরনো।

এর আগে দক্ষিণ আফ্রিকায় ২৭০-২৯০ কোটি বছর আগের জীবাশ্মের অস্তিত্ব পাওয়া যায় যা জৈবপদার্থ-সমৃদ্ধ মাটিতে মিশে ছিল। নতুন এ গবেষণার কাজে নেতৃত্ব দিয়েছেন জীবাশ্মবিদ অধ্যাপক উইলিয়াম স্কফ।

১৯৯৩ সালে প্রথম এ ধরনের জীবাশ্মের নমুনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, আমি মনে করি এখন প্রাচীন জীবাশ্মের বিষয়টির সমাধান হয়েছে।

জীবাশ্ম নিয়ে এ গবেষণায় অধ্যাপক স্কফ বিভিন্ন কার্বন আইসোটোপের অনুপাত খুঁজে বের করার জন্য প্রাচীন শিলাটির কার্বন গঠন বিশ্লেষণ করেছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্বন নিয়ে গবেষণা করেছেন।

এ কাজে সহযোগিতা করেছেন উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক অধ্যাপক জন ভ্যালি। তিনি বলেন, কার্বন আইসোটোপ অনুপাতের পার্থক্য জীবাশ্মগুলোর আকারের সঙ্গে সম্পর্কযুক্ত।

এই ক্ষুদ্র জীবাশ্ম বিশ্লেষণের জন্য বিজ্ঞানীরা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে গবেষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে জীবাশ্ম নিয়ে এ গবেষণাটি।

এতে শিলাখণ্ড থেকে পাওয়া ১১টি বিভিন্ন জীবাণু নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হয়েছে। এসব জীবাণুর মধ্যে কিছু প্রজাতি বহুদিন আগেই বিলুপ্ত হয়েছে এবং কিছু প্রজাতি এখনও বিরাজমান রয়েছে। দি ইনডিপেনডেন্ট।