সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

৩৩ দিন পর ঢাকা থেকে রাজশাহীতে এলো একটি পার্সেল

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
৩৩ দিন পর ঢাকা থেকে রাজশাহীতে এলো একটি পার্সেল

নিজস্ব প্রতিবেদক:

৩৩ দিন পর ঢাকা থেকে রাজশাহীতে এলো একটি পার্সেল। রেইনবো’ কুরিয়ারে বুকিং দেয়া পার্সেলটি সোমবার হাতে পেয়েছেন রাজশাহী নগরীর সওদাগার এন্টারপ্রাইজের মালিক আরাফাত রুবেল। সাধারণত কুরিয়ারে বুকিং দেয়ার ২৪ ঘন্টার মধ্যেই মালামাল তার প্রাপকের হাতে বুঝে দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এক-দুই দিন দেরি হয়। তাই বলে ৩৩ দিন পরে কুরিয়ার! এটা যেন মানতেই পারছেন না প্রাপক আরাফাত রুবেল। এ নিয়ে তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

বুকিং কুপন সূত্র মতে, গত জুলাই মাসের ২৫ তারিখে রেইনবো পার্শেল সার্ভিসে রাজশাহী শহরের মেসার্স সওদাগর এন্টারপ্রাইজের কর্ণধার আরাফাত রুবেলের নামে বার্জার পেইন্টস বাংলাদেশ লি: তেজগাঁও থেকে মার্কেটিং অফিসার হাসান তারেক গিফট আইটেম ছাতা ও টি- শার্ট পাঠান।

সেই পার্সেল রুবেল সোমবার দুপুরে হাতে পান। রুবেলের নিকট বোয়ালিয়া থানার মোড় রেইনবো অফিস থেকে ডেলিভারী দেয়া হয়। বুকিং দেয়ার ৩৩ দিন পরে ডেলিভারী কেন এমন প্রশ্ন করলে রেইনবো কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

স/আর