সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

৩০ ডিসেম্বর যা ঘটেছিল তা প্রহসন: ড. কামাল

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
৩০ ডিসেম্বর যা ঘটেছিল তা প্রহসন: ড. কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বর যা ঘটেছিল তা প্রহসন। অনেকেই বলেছেন এটা নাটক, এটা দুঃখজনক। এসব করার কোনো দরকার ছিল?

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে আয়োজিত এক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, নির্বাচনের পর দিন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় ‘আমরা আরো ৫ বছর ক্ষমতায় থাকবো’। এ কথা বলে তারা ১৬ কোটি মানুষকে অপমান করেছে। এটা মেনে নেওয়া যায় না।

এ সময় সদ্য কারামুক্ত ব্যারিস্টার মঈনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে তারা এটা করে নিজেরা নিজেদের বঞ্চিত করেছে। এটা স্বাধীন দেশের মানুষের জন্য লজ্জার।

তিনি বলেন, রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। এটা রাজনীতি নয়। দেশের রাজনীতি শেষ হয়ে গেছে।

এতে আরো বক্তব্য দেন জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসেডিয়াম সদস্য মোকাব্বি খান, আমসা আমিন ও জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।