সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

৩০ ডিসেম্বর ‘গণঅভ্যুত্থান’ হবে: ড. কামাল

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
৩০ ডিসেম্বর ‘গণঅভ্যুত্থান’ হবে: ড. কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার বেলা ১২ টার দিকে রাজধানীর পূর্বাণী হোটেলে নির্বাচনীয় ইশতেহার ঘোষণার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, ৫০ বছরে এমনটা দেখিনি। ঐক্যফ্রন্টের প্রত্যেকটি প্রার্থীর ওপরে হামলা হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রের মেরামত প্রয়োজন। আগামী সাধারণ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর। জাতীয় ঐক্যফ্রন্ট বিশ্বাস করে, সেদিন দলে দলে, জনে-জনে, মানুষ ভোটকেন্দ্রে যাবে। ভোট দেবে, ভোট কেন্দ্রে অবস্থান করে ভোটের অনিয়ম ভোট শেষ হওয়ার পরে নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হওয়া দেখে বাড়ি ফিরবে। নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক গণঅভ্যুত্থানের দিন হবে ৩০ ডিসেম্বর।

ড. কামাল বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পরে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন এবং সরকারের নানা রকম পক্ষপাতমূলক আচরণ আমাদেরকে শঙ্কিত করেছে।

ড.কামাল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছিল সেটা সংবিধানে বর্ণিত জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের বাধ্যবাধকতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ঐক্যফ্রন্টের এই নির্বাচনী ইশতেহার জনগণের কল্যাণে জনমতের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে।