সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

৩০ ডিসেম্বর ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচনা হয়েছে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
৩০ ডিসেম্বর ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচনা হয়েছে: ডা. জাফরুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে দে‌শে গণতন্ত্রের কবর রচিত হয়েছে বলে মন্তব্য ক‌রেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশে গণতন্ত্রহীনতার প্রভাব পড়েছে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে তার পরিণতি যে কী হয়, দেশবাসী তা বুঝতে পারছে। বিজিবি ঠাকুরগাঁওয়ে গুলি করে মানুষ হত্যা করেছে। উল্টো গ্রামবাসীর গরু চোরের অপবাদ দিয়েছে। কিন্তু এ ব্যাপারে কারও কোনো ‌’রা’ নেই।

প্রচলিত বিচারব্যবস্থায় খা‌লেদা জিয়ার মু‌ক্তি সম্ভব নয় মন্তব্য ক‌রে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারদলীয় বিচারব্যবস্থায় বিএনপি চেয়ারপারসন সুবিচার পা‌বেন না। উনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। সবাই সম্মিলিতভাবে আন্দোলনে নামলে তিনি মু‌ক্তি পা‌বেন।

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন ২০ দলের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, ‌জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তি‌যোদ্ধা ফ‌রিদ উদ্দিন প্রমুখ।