সিল্কসিটিনিউজ ডেস্ক:
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন আউটলেটে ‘সেলস এক্সিকিউটিভ’ হিসেবে এই নিয়োগ দেবে। পদটির জন্য নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
পদের নাম

সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা
প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে।
যোগ্যতা
সেলস এক্সিকিউটিভ পদের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে স্নাতকে পড়াশোনা চলমান ছাত্ররাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ২০ হতে ২৬ বছর হতে হবে।
বেতন
এই পদটির জন্য বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জাগোজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সূত্র : জাগোজবস
আবেদনের শেষ তারিখ
এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।










