রাজনীতি

২ বিশ্ববিদ্যালয়, ৩ মহানগরসহ আরো ৯ শাখায় শিবিরের কমিটি

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর উত্তর, চট্টগ্রাম মহানগর দক্ষিণ, খুলনা মহানগর, ফেনী শহর, সাতক্ষীরা শহর, নোয়াখালী শহর ও লক্ষ্মীপুর শহর শাখার কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৫ জানুয়ারি) ও গতকাল শনিবার এসব কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রবিবার গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম। আর সেক্রেটারি মনোনিত হয়েছেন মো. আলী।

চট্টগ্রাম মহানগর উত্তর: একই দিন চট্টগ্রাম মহানগর উত্তরে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তানজির হোসেন জুয়েল। সেক্রেটারি পদে মনোনিত হয়েছেন মুমিনুল হক। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন খুররম মুরাদ।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ: চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন ইব্রাহিম হোসেন রনি, আর সেক্রেটারি মনোনিত হয়েছেন মাইমুনুল ইসলাম মামুন।

জানা যায়, রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীর চন্দনপুরা সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর উত্তর ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালিয়: ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।আর সেক্রেটারি মনোনিত হয়েছেন ইউসুব আলী।

রবিবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, খুলনা মহানগর শাখার সভাপতি পদে আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি পদে রাকিব হাসান; ফেনী শহর শাখার সভাপতি পদে ওমর ফারুক ও সেক্রেটারি পদে শফিকুল ইসলাম; সাতক্ষীরা শহর শাখার সভাপতি পদে মুহা. আল-মামুন ও সেক্রেটারি পদে মেহেদী হাসান; নোয়াখালী শহর শাখার সভাপতি পদে হাবিবুর রহমান আরমান ও সেক্রেটারি হিসেবে আব্দুল্যাহ আল মাহবুব এবং লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু নির্বাচিত হয়েছেন।