সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

২৮ বছর ধরে চুল কাটেননি এই নারী

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
২৮ বছর ধরে চুল কাটেননি এই নারী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডিজনির রূপকথার গল্পে ‘র‍্যাপানজেল’ পরীকে না দেখলেও, তার মতোই লম্বা চুলের বাহার দেখা যাবে ইউক্রেনের এক ব্যবসায়ী নারীর মাথায়। তার ৬ ফুট লম্বা চিকন চুলের বাহারে মজেছে গোটা বিশ্ব।

ইউক্রেনে ওই ব্যবসায়ী নারীর নাম অ্যালেনা ক্রাভচেঙ্কো। লম্বা চুলে নিজেকে দেখতে বড্ড ভালোবাসেন তিনি। তাই গত ২৮ বছর ধরে কাটেননি চুল।

বর্তমানে তার চুল ৬ ফুট লম্বা। তবে চুলের যত্নের ব্যাপারে তিনি সদা সচেতন। তিনি মনে করেন, নারীদের স্বাভাবিক চুলের থেকে সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে।

লম্বা চুলের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করেন অ্যালেনা। তার এই লম্বা চুলের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়।

কিন্তু এত লম্বা চুলের যত্ন কীভাবে করেন তিনি। সে রহস্যের উত্তরও দিয়েছেন অ্যালেন। তিন সপ্তাহ অন্তর তিনি একবার চুল পরিষ্কার করেন। কিন্তু এরকম চিকন চুলের সৌন্দর্য ধরে রাখতে অ্যালেনা কী ব্যবহার করেন তাও তিনি জানিয়েছেন। সে উত্তর কিন্তু মা-চাচির পরামর্শ থেকে আলাদা কিছু নয়। এত বছর ধরে কেবল প্রাকৃতিক তেল ব্যবহার করেই চুলের সৌন্দর্য ধরে রেখেছেন তিনি।