সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

২৮৬ জনকে নিয়োগ দেবে সোনালী ব্যাংক

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
২৮৬ জনকে নিয়োগ দেবে সোনালী ব্যাংক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সোনালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায়  তিনটি শূন্য পদে ২৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার সন্তানরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন।  আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম ও সংখ্যা  

১। সিনিয়র অফিসার : ৩৪টি

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য  হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন : ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ২২,০০০ – ৫৩,০৬০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য  সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা

২। অফিসার : ৯২টি

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  যেকোনো  বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য  হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন : ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য  সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা

৩। অফিসার (ক্যাশ) : ১৬০টি

আবেদনের নিয়ম

শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট http://www.erecruitment.bb.org.bd/-এর অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ৭ অক্টোবর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

১৮ সেপ্টেম্বরের দ্যা ডেইলি স্টার পত্রিকা থেকে নেয়া।