সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

২৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন, বেতন ৩৫,৬০০ টাকা

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
২৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন, বেতন ৩৫,৬০০ টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিভিশন। তিনটি পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

টেলিভিশন প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

তিনটি পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন প্রকৌশলী পদের জন্য ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক অথবা পদার্থবিদ্যা/ফলিত পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, উপসহকারী প্রকৌশলী পদের জন্য ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস এবং সহকারী হিসাবরক্ষক পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে। সব পদে আবেদনের জন্য ৬ জানুয়ারি, ২০১৮ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল

টেলিভিশন প্রকৌশলী পদের জন্য বেতন ৩৫,৬০০ টাকা

উপসহকারী প্রকৌশলী পদের জন্য বেতন ২৭,১০০ টাকা এবং

সহকারী হিসাবরক্ষক পদের জন্য বেতন ১৮,৩০০ টাকা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট (http://btv.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে এবং ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজসহ ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে [বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন (কক্ষ নং-১১০৭), রামপুরা, ঢাকা-১২১৯] এই ঠিকানায়। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ৬ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে