সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

২৩ রমজানের মধ্যে গণমাধ্যমকর্মীদের ঈদ বোনাস ও বেতনের দাবি আরইউজের

নিউজ ডেস্ক৭ জুন ২০১৮১ মিনিট পড়া
২৩ রমজানের মধ্যে গণমাধ্যমকর্মীদের ঈদ বোনাস ও বেতনের দাবি আরইউজের

নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ২৩ রমজানের মধ্যে ঈদ বোনাস ও বকেয়া বেতন প্রদানের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

এক বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ বলেন, প্রতিটি গণমাধ্যম কর্মীকে ঈদের আগের দিন পর্যন্ত কাজ করতে হয়। এই অবস্থায় ২৩ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়া হলে তাদের ঈদটা আনন্দের না হোক, অন্তত: স্বস্তির হবে। বিষয়টি খুবই মানবিক। তাই সার্বিক বিবেচনায় পত্রিকা কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের এ সময়ের মধ্যেই বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান করবেন বলেও প্রত্যাশা করেন আরইউজে সভাপতি কাজী শাহেদ।

অন্যান্য বিবৃতিদাতারা হলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, নির্বাহী সদস্য জনাব আলী, মিজানুর রহমান টুকু ও সামাদ খান।

স/শা