সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

২০ ঈদ চলে গেল, বিএনপির আন্দোলন আর কবে: কাদের

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
২০ ঈদ চলে গেল, বিএনপির আন্দোলন আর কবে: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা বলেন ঈদের পর তীব্র আন্দোলন হবে।

দেখতে দেখতে ২০টা ঈদ চলে গেছে। বিএনপি কোন ঈদের অপেক্ষায় আছেন। ১০ বছর তো পার হয়ে গেলো, আন্দোলন হবে কোন বছর?

শনিবার বিকালে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। সেই মাকে প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে সেই প্রতিদান আপনারা দেবেন।

তিনি বলেন, ১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছেন? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?

তিনি আরও বলেন, বিএনপি হলো নালিশ পার্টি, কথায় কথায় মিথ্যা বলা বলে। জাতিসংঘে গিয়ে নালিশ করে। বিদেশিদের কাছে নালিশ করে। তারা জাতিসংঘের ভুয়া চিঠি নিয়ে আসে। তাদের আন্দোলনের ডাকও সেই চিঠির মতো ভুয়া।