সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

২০৩০ সালের মানুষ এসে দেখালেন ২১২০ সালের ভয়াবহ ভিডিও!

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
২০৩০ সালের মানুষ এসে দেখালেন ২১২০ সালের ভয়াবহ ভিডিও!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটি ইউটিউব চ্যানেলে এসে এক ব্যক্তি পরিচয় দেন যে, তার নাম নোয়াহ্। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা। তিনি ২০৩০ সাল থেকে এসেছেন এবং সঙ্গে এনেছেন ২১২০ সালের একটি ভয়াবহ ভিডিও। তার ভাষ্য, ১০২ বছর পরে তিনি তার শহরের অবস্থা দেখেই স্তম্ভিত। খবর এবেলার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘অ্যাপেক্স টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলে আবির্ভূত হন ওই ব্যক্তি। তিনি তার পরিচয় দেন ‘নোয়াহ্’ বলে। এবং তারপরে তিনি তার সময়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

নোয়াহ্ দাবি, তিনি এক ‘টপ সিক্রেট মিশন’-এ ২১২০ সালে যান। মিশন ব্যর্থ হওয়াতেই তিনি ২০১৮ সালে ফিরে এসেছেন।

নোয়াহ্র মোবাইল ফোনের ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা সত্যিই ভয়াবহ। ভিডিওতে দেখা যায়, লাস ভেগাস শহরের আকাশে লাল মেঘ। তার মতে, এই মেঘ বিশ্ব উষ্ণায়নের ফল। ২১২০-এর লাস ভেগাসে দুরন্ত গরম, সে কথাও জানান এই স্বঘোষিত টাইম ট্রাভেলার।

ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। তবে বেশ কিছু দর্শক ভিডিওটি জাল বলে দাবি করেন। অনেকে ভিডিওটিতে বিভিন্ন ত্রুটিও দেখান।

বেশির ভাগের বক্তব্য, ২০৩০ সালের মানুষ ২০১৮ সালের ফোন ব্যবহার করছেন, এখানেই তো খটকা লাগে! অনেকের মতে, এটা একটা থ্রিডি অ্যানিমেশনের বেশি কিছু নয়।