সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

২০১৯-এ বিরাট বিপদের কথা জানিয়ে গিয়েছেন এই অন্ধ মহিলা

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
২০১৯-এ বিরাট বিপদের কথা জানিয়ে গিয়েছেন এই অন্ধ মহিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিনি অন্ধ হলেও তাঁর দিব্যদৃষ্টি ছিল। অন্তত এমনটাই বলে থাকেন বিশ্বাসীরা বাবা ভ্যাঙ্গা সম্পর্কে। ‘বলকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিত এই মরমি মহিলার আসল নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা দিমিত্রোভা (১৯১১-১৯৯৬)। পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে তিনি অসংখ্য বিষয় বলে গিয়েছিলেন, যার অনেক কিছুই আজ মিলে গিয়েছে বলে জানা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত হয়েছে বাবা ভ্যাঙ্গার ২০১৯ সাল সম্পর্কে বেশ কিছু ভবিষ্যদ্বাণী। এর মধ্যে বেশ কিছু ভবিষ্যদ্বাণী বেশ আতঙ্কজনক। এক নজরে দেখে নেওয়া যেতে পারে তার কয়েক ঝলক।

• ২০১৯-এ এক মহা-সুনামির সম্ভাবনার কথা বলে গিয়েছেন বাবা ভ্যাঙ্গা। ২০০৪-এর সুনামির মতোই ভয়াবহ রূপ নিতে পারে সেটি।

• এই বছর রাশিয়ায় এক বিরাট উল্কাপতনের কথাও বলে গিয়েছেন তিনি।

• আমেরিকা সম্পর্কে তিনি জানিয়েছিলেন, এই বছর মার্কিন প্রেসিডেন্ট খুবই অসুস্থ হয়ে পড়বেন। এই অসুখ মস্তিষ্কের এক রহস্যময় রোগ।

• ২০১৯ সালটি রাশিয়ার উত্থানের বছর বলে তিনি চিহ্নিত করেছিলেন। বিশ্ব রাজনীতিতে রাশিয়া এক গুরুত্বপূর্ণ স্থানে এই বছর উঠে আসতে পারে।

প্রসঙ্গত, বাবা ভ্যাঙ্গার করে যাওয়া ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে টুইন টাওয়ারে জঙ্গি হানার কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে বলে দাবি করেন বিশ্বাসীরা। এখন দেখার ২০১৯ সম্পর্কে তাঁর এই সব প্রেডিকশন কতটা মিলে যায়। এবেলা