সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

১৬৫০ জনের নিয়োগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
১৬৫০ জনের নিয়োগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শূন্য পদগুলোয় অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

উপসহকারী কৃষি কর্মকর্তা

যোগ্যতা

পদটিতে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। চাকরির বয়সীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

যারা আবেদন করতে পারবেন

শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আবেদনের জন্য নির্ধারিত মডেল ফরম daesaao.teletalk.com.bd- এই ঠিকানা অথবা www.dae.gov.bd-এই ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে। প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট daesaao.teletalk.com.bd- অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটের www.dae.gov.bd- মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online registration কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা

২৮ ফেব্রুয়ারি, ২০১৮ বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : bangladesh.gov.bd