সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

১৫ আরোহীসহ ইন্দোনেশীয় পুলিশের বিমান নিখোঁজ

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
১৫ আরোহীসহ ইন্দোনেশীয় পুলিশের বিমান নিখোঁজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশীয় পুলিশের একটি দুই ইঞ্জিনের যাত্রীবাহী ছোট বিমান নিখোঁজ হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর আর বিমানটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিমানটিতে ১৫ জন আরোহী ছিলেন ছিলেন বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

 

সিঙ্গাপুর পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়,  বিমানটি সিঙ্গাপুরের বাটাম দ্বীপে পৌঁছানোর কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছায়নি। নিখোঁজ পি৪২০১ বিমানটির খোঁজে ইন্দোনেশিয়ার নৌ সেনা তল্লাশি শুরু করেছে। পাঙ্গকাল পিনাঙ থেকে বাটাম দ্বীপে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। স্থানীয় দ্বীপবাসী ভয়ঙ্কর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

 

সিঙ্গাপুর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএস) জানায়, ইন্দোনেশিয়া পুলিশের নিখোঁজ যাত্রীবাহী ছোট বিমানের অবস্থান জানতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সিঙ্গাপুরের উদ্ধার সমন্বয়কারী কেন্দ্র এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

 

সিএএএস জানিয়েছে, পি৪২০১-এর বিমানের ওই ফ্লাইটে ১২ যাত্রীসহ ১৫ জন আরোহী ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন