সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

১০০ গ্রাম হেরোইনের ৮৯ গ্রাম গায়েব করলো শিরোইল ফাঁড়ির পুলিশ

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
১০০ গ্রাম হেরোইনের ৮৯ গ্রাম গায়েব করলো শিরোইল ফাঁড়ির পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শিরোইলস্থ ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আবু সাইদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাস টার্মিনাল পুলিশ বক্সের সদস্যরা। মঙ্গলবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

তবে আটকের পর যখন তাকে নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়, তখন হেরোইনের পরিমাণ উল্লেখ করা হয় মাত্র সাড়ে ১১ গ্রাম। বাকি প্রায় ৮৯ গ্রামই গায়েব করে দেওয়া হয় বলে অভিযোগ উঠে শিরোইল ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিনের বিরেুদ্ধ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকাগামী হানিফ এন্টাপ্রাইজের একটি বাস থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আবু সাইদ নামের এক হেরোইন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়। আটক হেরোইন ব্যবসায়ী আবু সাইদ গোদাগাড়ীর কুঠিপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

 

কিন্তু আটকের পর বোয়ালিয়া থানায় সোপর্দের সময় আবু সাইদের কাছ থেকে মাত্র সাড়ে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে সিজার লিস্ট দেখানো হয়।

 

অভিযোগ উঠেছে, বাকি প্রায় ৮৯ গ্রাম হেরোইন ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিনের সহযোগিতায় গায়েব করে দেয় পুলিশ।

 

তবে হেরোইন আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বাস টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির জানান, রাতে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তল্লাশি করার সময় নাটোরগামী ওই যাত্রীর ঘাড়ের চাঁদরের ভিতর থেকে একটি সাদা পলিথিনে হেরোইন পাওয়া যায়।

 

ওই পলিথিনের প্যাকেটটি ওজন করে সাড়ে এগার গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তাকে হেরোইনসহ বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

স/আর