সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হ্যারি-মেগানের অস্ট্রেলিয়া সফর কি সফল ছিল?

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
হ্যারি-মেগানের অস্ট্রেলিয়া সফর কি সফল ছিল?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে চার দিনের সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। আদিবাসী সংস্কৃতি, অস্ট্রেলীয় খেলাধুলা, জনসেবামূলক কাজ এবং জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনের মতো একাধিক কর্মসূচি ছিল হ্যারি-মেগান দম্পতির এই সফরে। তাদের এই সফরে রাজকীয়তার সমস্ত বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল। কিন্তু প্রিন্স হ্যারি-মেগান মার্কেল এখন আর রাজপরিবারের সক্রিয় সদস্য নন, তারা এখানে ব্যক্তিগত কাজে এসেছিলেন।

সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় রাজপরিবারের এই সদস্যদের নয় দিনের সফরে হাজারো মানুষ স্বাগত জানিয়েছিল।

তবে এবারের সময়টি আলাদা, বেশির ভাগ অস্ট্রেলীয়ানই বিবিসিকে জানিয়েছে, রাজপরিবারের এই দম্পতির সফর সম্পর্কে জানেন না অথবা জানতে আগ্রহী ছিলেন না।

তবে অনেকে বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। কারণ তাদের জনসভার সময় নিরাপত্তার খরচা নাগরিকের করের থেকেই দিতে হয়।

তবে এই দম্পতি পূর্বনির্ধারিত বড় কোনো অনুষ্ঠান বা জনসম্মুখে হাজির হননি। বিশেষ করে যেখানে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকে। সম্ভবত তারা কৌশলে নেতিবাচক পরিস্থিতি এড়িয়েছেন। যাতে রাজপরিবারবিরোধী কোনো বিক্ষোভকারী তাদের উদ্দেশ্য করে দুয়োধ্বনি বা স্লোগান দিতে না পারে।

তার মানে এই নয় যে, এই ধরনের সাক্ষাতের সময় হ্যারি-মেগান স্বচ্ছন্দ ছিলেন না। তারা ভক্তদের সাথে হাত মিলিয়েছে এবং সেলফি তুলেছেন।

এমন দৃশ আগেও আমরা দেখেছি। যার মধ্যে গেল শুক্রবারের ঘটনাটিও অন্তর্ভুক্ত, যখন হ্যারি সিডনি অপেরা হাউসের পালের নিচে মিশেল হেউডের সঙ্গে দেখা করেন। হেউড হলেন ড্যাফনি ডানের কন্যা, যিনি একজন যুদ্ধাহত সেনাসদস্য এবং ২০১৫ সালে আগেও এক সফরের প্রিন্সের সঙ্গে দেখা করেছিলেন।

সেসময় সময় তিনি তার স্বামীর ভিক্টোরিয়া ক্রসটি পরিহিত ছিলেন।
তাদের এই সফরকে নিয়ে অস্ট্রেলীয়ানদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যারি ও মেগানের সফরটি রাজকীয় সফরের মতোই মনে হয়েছিল, তবে অনেক অস্ট্রেলীয়রা এই সফর নিয়ে আগ্রহী ছিলেন না।