সিল্কসিটিনিউজ ডেস্ক: হোয়াটস গ্রুপে অশ্লীল ভিডিও পোস্ট! দলকে অস্বস্তিতে ফেলে দিলেন গোয়ার এক কংগ্রেস নেতা। এই গ্রুপ মূলত সংবাদমাধ্যমের কর্মীরা ব্যবহার করে থাকেন। এই হোয়াটস গ্রুপের মাধ্যমে সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের খবর দেন কংগ্রেস নেতারা। আর সেখানে অশ্লীল ভিডিও পোস্ট করে দিলেন ইনি। মুহূর্তের মধ্যে সবার কাছে পৌঁছে যায় এই ভিডিও। একে সংবাদমাধ্যমের গ্রুপ এর উপর কংগ্রেস প্রভাবশালী নেতার পোস্ট খবর হতে তো আর বেশি সময় লাগে না! ঘটনায় তীব্র অস্বস্তি পড়ে গিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
অভিযুক্ত এই কংগ্রেস নেতা গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক। এই ঘটনার জন্য ওই নেতাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার এই কাজের জন্যে ইতিমধ্যে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন কংগ্রেস নেতা। সূত্র: কলকাতা ২৪










