লাইফ স্টাইল

হোয়াইট হাউসের ‘ভেরি গুড বয়’

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে শ্বাসরুদ্ধকর বিভিন্ন অভিযান ও যুদ্ধের ময়দান দাপিয়ে বেড়ায় তারা। এমনকি মানুষের গুম করা লাশ খুঁজে বের করতেও পারদর্শী তার।

বলছিলাম প্রশিক্ষিত কুকুরের কথা। অত্যন্ত দক্ষতার সঙ্গে শ্বাসরুদ্ধকর বিভিন্ন অভিযানে অংশ নেয় তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আবু বকর আল বাগদাদিকে হত্যার অভিযানে আহত বেলজিয়ামের একটি কুকুর মালিনোইয়ের ছবি টুইট করেন।

রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কুকুরটি আহত হলেও সুস্থ হয়ে সে আবার কাজে ফিরেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কুকুরটি নাকি দুর্দান্ত কাজ করেছে।

সামরিক কুকুরকে জন্ম থেকেই এসব কুকুরের প্রশিক্ষণ শুরু। জার্মানির বুন্দেসেওয়ারে কুকুরছানাগুলোকে বিশেষায়িত প্রশিক্ষকের কাছে রাখা হয়, যতক্ষণ পর্যন্ত না সেগুলো সেবা দেয়ার জন্য প্রস্তুত হয় ওঠে।

সূত্র: ডয়চে ভেলে