সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

হুইলচেয়ারে মনিব, ঠেলছে কুকুর!

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
হুইলচেয়ারে মনিব, ঠেলছে কুকুর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা ড্যানিলো এলারকন (৪৬)। সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। এরপর থেকে হুইলচেয়ারই হয় তাঁর চলার সঙ্গী। তবে, হ্যাঁ, আরেক সঙ্গী রয়েছে ড্যানিলোর। আর তার জন্যই এই প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশ করেছে এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম।

গত ৩০ জুন পোস্ট করা ছোট্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব আলোচিত হয়। তাতে দেখা যায়, ড্যানিলো হুইলচেয়ারে করে সড়ক দিয়ে কোথাও যাচ্ছিলেন। আর তাঁর পোষা কুকুর সেই হুইলচেয়ারটি ঠেলছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ড্যানিলো এলারকন। তাঁর পোষা কুকুরটির নাম ডাইগং। এটি জন্মের পর থেকেই তাঁর বাসায় থাকে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের দাভাও শহরের সড়কে দেখা মেলে ড্যানিলো ও ডাইগংয়ের। তবে শুধু কুকুরটিই যে হুইলচেয়ারটি ঠেলছিল, তা কিন্তু নয়, পক্ষাঘাতগ্রস্ত ড্যানিলোও দুহাত দিয়ে চাকা ঘোরাচ্ছিলেন।

ভিডিওটি করেছিলেন এমবিএর শিক্ষার্থী মিসিস ফেইথ এল রেভিললা। ৩০ জুন তিনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশন লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না…।’