পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার (৬ জুলাই) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে রবিবার সকাল থেকে এই বন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।










