সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

হিলি সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
হিলি সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের পর আবার দেশে ফিরে যাওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিনগত রাত (৬ অক্টোবর) ৮টায় হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নওয়াবনগর গ্রামের গোপাল পালের ছেলে বিরেন পাল (৩২) এবং একই এলাকার চিন্তাহরণ দাসের ছেলে হরিশ দাস (৩৯)।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব আলম জানান, শুক্রবার রাত ৮টার দিকে হিলি সীমান্তের কামাল গেট এলাকা দিয়ে ওই দুজন ভারতে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তারা দাবি করেছে, গত ২৭ সেপ্টেম্বর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পরে ঢাকায় তাদের আত্মীয়ের বাড়িতে পূজা দেখতে গিয়েছিল। শুক্রবার রাতে তারা একইপথ দিয়ে আবারও দেশে ফেরার চেষ্টা করছিল।

অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর দুজনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

সূত্র:বাংলা ট্রিবিউন