লাইফ স্টাইল

হাড় ক্যানসারের লক্ষণগুলো জেনে নিন

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাড়ে ক্যানসার হয় সাধারণত ম্যালিগন্যান্ট হাড়ের টিউমার থেকে। এটি হাড়ের কোষ অর্বুদ, osteogenic দেহকলার মারাত্মক টিউমার, chondroma sarcomatosum, একাধিক মেলোমা ইত্যাদি কারণেও হয়ে থাকে। এ ক্যানসারের লক্ষণ একজন থেকে আরেক জনের শ্রেণিভেদে ভিন্ন হওয়া মোটেও অস্বাভাবিক নয়।

হাড় ক্যানসারের কারণ : এ ক্যানসারের আশঙ্কা এখনো সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করা যায়নি। হাড়ের দীর্ঘস্থায়ী ক্ষতি এবং দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে ক্যানসার হতে পারে বলে সাধারণত মনে করা হয়। তবে হাড়ের বৃদ্ধি ওপর ইতোমধ্যে দীর্ঘস্থায়ী প্রদাহ বা উদ্দীপনা, জেনেটিক ফ্যাক্টর, বিশেষ ভাইরালের সংক্রমণ, রক্ত রিসার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া, হাড় বা তেজস্ক্রিয় রশ্মি উদ্ভাস এ ক্যানসারের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে।

লক্ষণ : হাড়ের ক্যানসার রোগীর হাড়ের পৃষ্ঠে একটি শক্ত দলা দেখা দিতে পারে। তা থেকে ব্যথা অনুভূত হতে পারে। এ ক্যানসারে আক্রান্ত রোগীর হাড়ের ফাটল বা অঙ্গবিকৃতির কারণে ভুক্তভোগী হতে পারে। হাড় ক্যানসার রোগীর জ্বর বা ওজন কমে যাওয়া, অবসাদ, চালিকশক্তি বা কার্যকলাপ হ্রাস পেতে পারে। রোগীর একটানা বা কারণ ছাড়াই পিঠব্যথায় ভুগতে হতে পারে। এ রোগে আক্রান্ত রোগী কোনো সুস্পষ্ট কারণ ছাড়া বা একাধিক ফাটল থেকেও অসম্ভব কষ্ট পেতে পারে। রোগীর পায়ে অচেতন অনুভূতি হতে পারে। হাড় ক্যানসার রোগী ব্যথা অনুভব অথবা হাড় বা জোড়ায় ফোলা, রাতে ব্যথা অনুভব এবং একটানা চিনচিনে ব্যথা বা অস্থায়ী ব্যথা অনুভূত হতে পারে। সাধারণত পরিবারের সদস্যরা হাড় ক্যানসার রোগীর আরও যতœ নিলে এবং তাকে মানসিকভাবে সাহায্য করলে তাতে রোগীর আস্থা বাড়ে।

পরামর্শ : প্রাথমিক অবস্থায় ধরা পড়লে শুধু হাড় ক্যানসার নয়, যে কোনো ধরনের ক্যানসার নির্মূল করা সম্ভব হয়। ক্যানসার নির্ণয়ে রয়েছে বিশেষায়িত হাসপাতাল। তাই যে কোনো ধরনের রোগই গুরুত্ব দিতে হবে, যথাসময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং রোগ ধরা পড়লে তার যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে।

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিক্যাল অনকোলজি বিভাগ, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শেরে বাংলানগর, ঢাকা

চেম্বার : আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। ০১৬৪৪৪৩৩৪৯৮; ০১৭৩২৪২৯৩৯০