সদ্য প্রকাশিত
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজনীতি

হাসিনা বিদেশে বসে দেশে অস্থিরতার চেষ্টা চালাচ্ছেন: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হাসিনা বিদেশে বসে দেশে অস্থিরতার চেষ্টা চালাচ্ছেন: সালাহউদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য পতিত ফ্যাসিবাদ কিছুদিন পরপর প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে। বিদেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা; কিন্তু এটি সফল হবে না।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধানে বর্তমানে যেখানে যা কিছুই থাকুক না কেন তা অকার্যকর।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের সংস্কারে মানুষের মধ্যে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচনের রোডম্যাপ দিতে। নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে। একটা নির্বাচিত সরকার লাগবে।

তিনি বলেন, গণপরিষদ গঠনের কথা অপ্রাসঙ্গিক। সুতরাং এই গণপরিষদের ভাবনা যারা বলছেন তাদের আবারও ভাবা উচিত।

 

সূত্র: যুগান্তর