সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

হাসপাতালে আহত শিক্ষার্থীরা পেটালেন আসাদুজ্জামান নূর ও তানভীরকে

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
হাসপাতালে আহত শিক্ষার্থীরা পেটালেন আসাদুজ্জামান নূর ও তানভীরকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামকে মারধর করেছেন আহত শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রিজন সেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে যান। এ সময় তাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী-ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন।

পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসাদুজ্জামান নূর ও এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এবং আহত শিক্ষার্থীরাও একই হাসপাতালে চিকিৎসাধীন। একই সময়ে তারা দুজন ও আহত শিক্ষার্থীরা থেরাপি নিতে আসেন। একই সময় একই জায়গায় দেখা হয়ে যাওয়ায় একটা ইমোশনাল আউটবার্স্ট (বিস্ফোরণ) হয়েছে। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, হঠাৎ করেই ঘটনাটি ঘটে গেছে। তবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য আমরা কাজ করছি। সূত্র: যুগান্তর