সদ্য প্রকাশিত
খেলা

হাল সিটিতে বেহাল দশা ম্যানচেস্টার ইউনাইটেডের

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
হাল সিটিতে বেহাল দশা ম্যানচেস্টার ইউনাইটেডের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাল সিটি ২-০ ম্যানচেস্টার ইউনাইটেড

নয় মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে হাল সিটি। সেই দলটাই বেহাল দশা করে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের।

নিজেদের মাঠ এমকেএম স্টেডিয়ামে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখল হাল সিটি। ম্যাচে ৭২% বলের দখল আর ২০টি শট নিয়েও হালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি রেড ডেভিলরা।

ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হাল সিটিকে এগিয়ে সেমি আজাইয়ি। ৩৮ মিনিটে আবারও কর্নার থেকে গোল পায় স্বাগতিকরা।

এবার দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন নোবেল মেন্দি।

দুই গোল হজম করেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আক্রমণের সেই আধিপত্য গোলে রূপান্তর করতে পারেননি মাথেউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, ব্রায়ান এমবেউমোরা।

দ্বিতীয়ার্ধে মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু, বেঞ্জামিন সেসকোদের নামান ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।

কিন্তু ম্যাচে ফিরতে পারেনি তার দল।
এটিই প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে হাল সিটির প্রথম জয়।