সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হামলার হুমকি, কানাডায় ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
হামলার হুমকি, কানাডায় ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হামলার হুমকির কারণে কানাডায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে একটি নির্দেশনা জারির পর স্থানীয় সময় আজ  বুধবার এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।

 

পুলিশ জানিয়েছে, হামলার হুমকির কারণে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশের সব স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

 

স্কুলের নিরাপদ স্থান থেকে শিক্ষার্থীদের নেওয়ার জন্য তাদের অভিভাবকদের বলা হয়েছে। বোমা হামলার হুমকির পর সকালেই নোভা স্কশিয়ায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু হামলার হুমকি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

 

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করবেন

সূত্র: এনটিভি