সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

হামজা-শমিতরা কবে যোগ দেবেন দলে

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৬২ মিনিট পড়া
হামজা-শমিতরা কবে যোগ দেবেন দলে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চোট কাটিয়ে লিস্টার সিটির জার্সিতে ফিরেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এ মাসেই ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই তারকাকে পাওয়া নিয়ে তাই সংশয় নেই। গতকাল জাতীয় দল কমিটির সভা শেষেও নিশ্চিত করা হয়েছে, ২৬ মার্চ ভিয়েতনাম ম্যাচের আগেই যোগ দেবেন ক্যাম্পে। তবে ঢাকায় নয়, হামজা সরাসরি যাবেন ভিয়েতনামে।

২২ মার্চ হামজা ভিয়েতনামে পৌঁছবেন। তবে অন্য প্রবাসী সবাই ঢাকার ক্যাম্পে যোগ দেবেন। ১৪ মার্চ লিগের দ্বিতীয় পর্ব শেষে ১৬ মার্চ ঢাকায় ক্যাম্প শুরু হবে। শমিত তার এক দিন আগে বাংলাদেশে আসবেন।

জায়ান আহমেদ যোগ দেবেন ১৪ মার্চ। ১৬ মার্চ আসবেন ফাহমিদুল হক ও তারিক কাজী। ১৬ তারিখ খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২০ মার্চ পর্যন্ত ৪ দিন ঢাকায় অনুশীলন হবে। ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন প্রাথমিক দলের ৩০ ফুটবলার।

২১ মার্চ ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার আগে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে।
২৬ মার্চ ভিয়েতনামে ম্যাচ শেষে ২৭ তারিখ সিঙ্গাপুরে চলে যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। বাছাই থেকে মূল পর্বের দল চূড়ান্ত হয়ে যাওয়ায় এই ম্যাচটি অবশ্য স্রেফ আনুষ্ঠানিকতার। তবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের মেলে ধরতে চায় বাংলাদেশ।