সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিলেন যুবক!

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০২১২ মিনিট পড়া
হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিলেন যুবক!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিয়েতে হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিতে একদম তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। বিয়েতে ৬০ কেজি সোনার গহনা পরা ওই কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার(১৫ অক্টোবর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের ওই কনের ভারি এসব বিয়েতে আসা অতিথিদের পাশাপাশি নজর কেড়েছে নেটিজেনদেরও।

বিভিন্ন দেশে বিয়েতে সোনার গহনার পরার চল রয়েছে। তবে এতো বেশি গহনা পরে কনের নড়াচড়া করাটাই কষ্টকর হয়ে গিয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাল ছবিতে কনেতে সাদা পোশাক আর হাতে গোলাপের তোড়া হাতে দেখা গেছে। তবে এতো ভারি গহনার কারণে কনের হাঁটতে কষ্ট হওয়ায় বর তাকে সাহায্য করছে বলে দেখা গেছে।

চীনের স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক যৌতুক হিসেবে কনেকে ৬০ কেজি সোনার গহনা দিয়েছেন। কনেকে ৬০টি সোনার নেকলেস দেওয়া হয়েছে, যার প্রত্যেকটি প্রায় এক কেজি।

নেকলেস ছাড়াও কনের দুই হাতে বড় দুইটি সোনার চুড়ি পরতে দেখা গেছে। সেগুলোও বরের পরিবারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

ওই যুবক ধনী পরিবারের সদস্য বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। চীনের স্থানীয়রা সোনাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। এছাড়া সোনা মর্‌যাদা বাড়ানোর পাশাপাশি খারাপ আত্মার প্রভাব ও দুর্ভাগ্য থেকে মুক্তি দেয় বলে স্থানীয়রা বিশ্বাস করেন।