সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

হত্যার হুমকির অভিযোগ: তাহেরপুরের মেয়রের বিরুদ্ধে আ’লীগ নেতার জিডি

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
হত্যার হুমকির অভিযোগ: তাহেরপুরের মেয়রের বিরুদ্ধে আ’লীগ নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের পৌরসভা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলের এক নেতাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তা চেয়ে দলের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল রোববার রাতে থানায় একটি সাধারণ ডাইরী করেন বলে বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন। জিডি নং ১১৯০, তারিখ- ২৭/১১/১৬।

 

ওসি সিল্কসিটি নিউজকে বলেন, অধ্যক্ষ গোলম সারোয়ার আবুল অভিযোগ করেছেন, মেয়র আবুল কালাম আজাদ মোবাইল ফোনে তাকে গুলি করে উড়িয়ে দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

 
অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল সিল্কসিটি নিউজকে জানান, রোববার দুপুরে মেয়র আবুল কালাম তাকে ফোন করেন। ফোনে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি কেন স্থানীয় সংসদ সদস্যের চামচামী করছেন এর কৈফিয়ত চান। ভবিষ্যতে চামচামী করলে তাকে গুলি করে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। পরে তিনি ঘটনাটি দলের জ্যেষ্ঠ নেতাদের জানান। তাদের পরামর্শে সন্ধ্যায় তিনি থানায় গিয়ে ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডাইরী করেন। হুমকি পাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেন আওয়ামী লীগ নেতা আবুল।

 
তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের নেতা গোলাম সারোয়ার আবুল তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এই কারণে তাকে শাসন করা হয়েছে। তাকে কোন হুমকি দেয়া হয়নি বলে দাবি করেন তিনি।
স/শ