সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

হত্যার পর মৃতদেহ মেঝেতে পুঁতে রাখল স্বামী

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
হত্যার পর মৃতদেহ মেঝেতে পুঁতে রাখল স্বামী
 সিল্কসিটিনিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হত্যার পর পুঁতে রাখা কোহিনুর আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার চরমজিদ গ্রামের নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূর স্বামী মিল্লাতকে (৩২) আটক করা হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, কয়েক বছর আগে থেকে কোহিনুর আক্তার ও মিল্লাত ভোলা থেকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে জমি কিনে বসবাস শুরু করেন। এর মধ্যে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মিল্লাত তার স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখেন।

তিনি আরো জানান, দীর্ঘ সময় কোহিনুরকে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা শুক্রবার রাতে মিল্লাতের ঘরে গিয়ে দেখেন একটি গর্ত মাটি চাপা দিয়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে পুঁতে রাখা অবস্থায় কোহিনুরের মৃতদেহ উদ্ধার করে। এ সময় মিল্লাতকে আটক করা হয়।

সূত্র:রাইজিংবিডি