সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ঘরের মাঠে রোল বল বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল ১৯টি গোল করে। সব মিলিয়ে চতুর্থ রোল বল বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১৯-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

রোল বল বিশ্বকাপের শুরুতেই অব্যবস্থাপনা ধরা পড়েছে। ফলে তিনটার ম্যাচ শুরু হয় পৌনে পাঁচটায়। ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের হ্যান্ডবল স্টেডিয়ামে।

ম্যাচ শুরুর পর দুর্দান্ত আক্রমনে গোল উৎসবে মাতে স্বাগতিক দল। যদিও খেলা শুরুর ৩৩ সেকেন্ডেই প্রথম গোল খেয়ে বসে বাংলাদেশ। তবে এরপর আর হংকংকে মাথা তুলে দাড়াতে দেয়নি তারা। গোল হজমের ১০ সেকেন্ডের ব্যবধানে গোল পরিশোধ করে। এরপর চলতে থাকে টিম বাংলাদেশের গোল উৎসব।

ম্যাচের প্রথমার্ধে মোট ৭ গোল দেয় তারা। দ্বিতীয়ার্ধে যেন আরো ক্ষুরধার আসিফদের একেকটি আক্রমণ। যোগ হয় আরও ১২টি গোল। দলের হয়ে একাই ১১টি গোল দিয়েছেন আক্রমণভাগের খেলোয়ার হৃদয়। ফলে শেষপর্যণ্ত ১৯-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় স্বাগতিক দল।

সূত্র: রাইজিংবিডি