সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্রাকটিস হলো–দেশের চেয়ে দল বড়

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্রাকটিস হলো–দেশের চেয়ে দল বড়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে আমরা স্লোগান দেইু আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রাকটিস হলোু দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়।

বুধবার ঢাকার আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়। যাতে এই সংস্কারের মধ্যে দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।

জামায়াত আমির বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারে প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম।

 

সূত্র: যুগান্তর