স্মার্টফোন ও ট্যাব মেলায় একটি কিনলে আরেকটি স্মার্টফোন ফ্রি দেয়ার অফার দিয়েছে মোবাইল ব্র্যান্ড উই।
বৃহস্পতিবার হতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে এক্সপো মেকার। মেলা চলবে শনিবার পর্যন্ত।
উই জানায়, স্মার্টফোন ও ট্যাব মেলায় এক্স-২ অথবা বি-২ মডেলের যেকোনো একটি স্মার্টফোন কিনলে এল-১ মডেলের আরেকটি স্মার্টফোন ফ্রি পাবেন ক্রেতারা।


এক্স২ ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সে এবং পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।১.৩ গিগাবাইট কোয়াড কোর প্রসেসর রয়েছে এই ফোনে।
বি২ ফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য সামনে রয়েছে ৮ এবং পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১.২ গিগাবাইট কোয়াড কোর প্রসেসর রয়েছে ফোনটিতে।
এ১ ফোনে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১.০ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর এবং ১ গিগাবাইট র্যাম। ছবি তোলার জন্য রয়েছে পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল এবং সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
এক্স-২ মডেলটির দাম ১২ হাজার ৯৯০ টাকা আর বি-২ এর দাম ৯ হাজার ৭৯০ টাকা। এক্স-২ এর সঙ্গে ১০০ জিবি এবং বি-২ এর সঙ্গে ৫০ জিবি ক্লাউড স্টোরেজও বিনামূল্যে পাওয়া যাবে। দুটি ফোনের সঙ্গেই দেশের বিভিন্ন স্পটে ফ্রি ওয়াইফাইয়ের অফারও থাকছে।
সঙ্গে ফ্রি দেয়া এল-১ স্মার্টফোনের দাম ৪২৫০ টাকা। এর সঙ্গেও ফ্রি ওয়াই-ফাই এবং ২৫ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।
সূত্র : বাংলাট্রিুবিউন









