বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনের জন্য টয়লেট পেপার

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রয়োজনীয় মোবাইল ডিভাইসটি পরিস্কার থাকা চাই। কারণ এর মাধ্যমে ব্যক্তিত্বও প্রকাশ পায়। আর তাই টয়লেটে বসেই যাতে নিজের মোবাইলটি পরিস্কার করতে পারেন তার জন্য রয়েছে আলাদা টয়লেট পেপার। জাপানের টোকিওর নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

বিমানবন্দরটির টয়লেটে সচরাচর রাখা টয়লেট পেপারের রোলের পাশেই আরেকটি রোল বসানো হয়েছে। যেটি স্মার্টফোন টয়লেট পেপার। এটি দিয়ে ফোনের পর্দাসহ চারপাশ পরিস্কার করা যাবে।

 

শুধু মোবাইল পরিস্কারই নয়, পেপারটিতে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক, ট্রাভেল অ্যাপসহ নানা তথ্য রয়েছে। যা যাত্রীদের সহায়তা করবে।

জাপানের মোবাইল জায়ান্ট এনটিটি ডোকোমোর অর্থায়নে এটি করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে আগামী বছরের মার্চ নাগাদ অন্যান্য রেস্টরুমগুলোতেও এই সুবিধা প্রদান শুরু হবে। একটি টয়লেট সিটের চেয়ে স্মার্টফোন স্ক্রিণে ৫গুন বেশি জীবানু থাকে। তাই এই সুবিধা ব্যবহারকারীদের স্বাস্থ্য সুরক্ষা করতে সহায়তা করবে।

জাপানের পাবলিক টয়লেটের পরিচ্ছন্নতার বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। এগুলো আধুনিক এবং উচ্চমানের প্রযুক্তিসম্পন্ন।

সূত্র :টেকশহর