সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিশ্বের স্মার্টওয়াচ ব্যবসাকে এক ধরনের শাসন করে চলেছে অ্যাপল।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রতিষ্ঠানটি বিশ্বের স্মার্টওয়াচ বাজারের ৪১ শতাংশ নিজেদের দখলে রেখেছে। যা বছর বছর ৩৭ শতাংশ করে বেড়ে যাচ্ছে বলে শুক্রবার জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ।

বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাবে বলা হচ্ছে, স্মার্টওয়াচ বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান ফিটবিট। তারা বিশ্ববাজারের ২১ শতাংশ দখল করে আছে। আর বাজার শেয়ারে ফসিল রয়েছে তৃতীয় অবস্থানে।
কাউন্টার পয়েন্ট বলছে, দিনকে দিন মানুষ স্মার্টওয়াচের প্রতি বেশি ঝুঁকছে। এর ফলে একর মধ্যে অনেক কাজ করার অপশন থাকায় চাহিদাও বাড়ছে।
এখন সেলুল্যার সংযুক্ত এসব পরিধানযোগ্য গ্যাজেট বাজারে আনা হচ্ছে। একটা জোয়ার উঠেছে বলা যায়। এর ফলে লাভবান মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও বলছেন কাউন্টার পয়েন্টের সহযোগী গবেষক সত্যজিত সিং।
স্মার্টওয়াচের সবচেয়ে বড় দিকটি হলো এর ব্যাটারি লাইফ। কারণ এখানে খুব ছোট ব্যাটারি দেয়া থাকে। যদিও অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে এখনো তাদের সফটওয়্যার ডিজাইন নিয়ে কাজ করে চলেছে, যাতে করে এর ব্যাটারি লাইফ আরও বাড়ানো যায়।
দ্বিতীয় প্রান্তিকের হিসাবে, আইফোন ব্যবহারকারীরা অ্যাপল ওয়াচ সিরিজ ৩ টাই বেশি পছন্দ করে অন্যান্য মডেলের চেয়ে। তবে এর আগে আইফোন ব্যবহারকারীদের সিজির ১ টাও অনেক পছন্দের ছিল বলে জানাচ্ছে কাউন্টার পয়েন্টে রিসার্চ।









