সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

স্বাস্থ্য-শিক্ষা-রাস্তাঘাট ও তরুণ সমাজকে অগ্রাধিকার: মাশরাফি

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
স্বাস্থ্য-শিক্ষা-রাস্তাঘাট ও তরুণ সমাজকে অগ্রাধিকার: মাশরাফি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নড়াইল-২ আসন থেকে সদ্য নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘নড়াইলের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট ও তরুণ সমাজকে অগ্রাধিকার দেওয়া হবে’।

সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনে জয়লাভের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে মাশরাফি বলেন, কৃষি নির্ভর নড়াইলকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোন্নয়নে পদক্ষেপ নিবো। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।

মাশরাফি বলেন, খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে আমি কোনো গ্রুপিংয়েও বিশ্বাস করি না।

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোস নয় জানিয়ে মাশরাফি বলেন, সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোন ছাড় নয়।