সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

স্বামীর সহযোগিতায় স্বামীকে হত্যা!

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
স্বামীর সহযোগিতায় স্বামীকে হত্যা!
সিল্কসিটি নিউজ ডেস্ক :

ঢাকার কেরানীগঞ্জের আসলাম উদ্দীন হত্যার ঘটনায় তার স্ত্রী উম্মে হাবিবা কণাকে আটক করেছে র‌্যাব। আজ  বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে যশোরের অভয়নগর থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, কণা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২০২০ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা যায় ওই ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দীন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এর পর থেকে র‌্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছিল। তদন্তে হত্যাকাণ্ডে তার স্ত্রী জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আসলামের স্ত্রী উম্মে হাবীবা কণা যশোরের অভয়নগর গিয়ে আত্মগোপনে রয়েছেন। এরপর বুধবার তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকের পর কণা তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। টাকা-পয়সা আত্মসাতের জন্য কণা একাধিক বিয়ে করেন। আসলাম তার তৃতীয় স্বামী। টাকা-পয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়।